জিল্লুর রহমানের মৃত্যুতে চীনে প্রবাসী বাংলাদেশিদের গায়েবানা জানাজা

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২২:৩১
মরহুম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ সরকারের তিনদিনের রাষ্ট্রীয় শোকের সাথে একাত্মতা প্রকাশ করে চীনের গোয়াংঝুতে প্রবাসী বাংলাদেশিরা গায়েবানা জানাজা, শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। গত ২২ মার্চ ই শি মসজিদ প্রাঙ্গণে বাদ জুম্মা প্রবাসী বাংলাদেশিরা গায়েবানা জানাজায় অংশ নেন। বিকালে মি পং ইউন চেং টাওয়ারে একটি শোকসভার আয়োজন করা হয়। এ সময় মরহুম রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ১/১১ পরবর্তী সময় তার রাজনৈতিক বিচক্ষণতা, প্রজ্ঞা ও দলের প্রতি আনুগত্য নিয়ে আলোচনা করা হয়। শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, এস কামাল পাশা, সালেহ আহমেদ সুমন, এরফান আহমেদ আরিফ প্রমুখ। শোকসভা শেষে মরহুম রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি