আজ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এবারের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মূল প্রতিপাদ্য ‘সকল দুর্যোগে প্রস্তুতি হ্রাস করবে দুর্গতি’। এ উপলক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। অস্থায়ী রাষ্ট্রপতি তার বাণীতে আশা প্রকাশ করেন যে, পূর্ণাঙ্গ দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো তৈরি ও এর বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হবো।
প্রধানমন্ত্রী তার বাণীতে একটি দক্ষ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর আজ সকাল সাড়ে ১০টায় শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
