স্বাধীনতা

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ১৮:৪৭
নিজের ভাষায় পড়ি এবং লিখিও গাছগাছালির পাঠশালাতে শিখিও আমার মুখের অর্থ বোঝে পিঁপড়ে এবং পাখিও কিং সলোমন বুঝত যেমন ঘাসফড়িংয়ের মর্ম বুদ্ধ জানেন ফল পাবে সে যেমন তাহার কর্ম সব প্রাণী চায় স্বাধীনতা মত-প্রকাশের ধর্ম কথার ওপর দু-ঠোঁট রেখে হাঁটছি সারাজীবন শব্দে সাঁতার কাটছি