আমাকে পোড়ালে কেন পশুতৃষ্ণা আগুন-খেলায়
ইতিহাস সাক্ষ্য দেয় আগুনের পূর্বসূরি আমি
তথাপিও আমি কোনো দহনের খরজিহ্বা নই
পাথরে পাথর ঘষে শুরু যদি অগ্নি-সভ্যতার
তারও আগে—হিমযুগে—স্বাভাবিক জন্ম-প্রয়োজনে
নরচিহ্ন, নারীচিহ্ন পেয়েছে যা, সে-ই হলো আলো
আলো-চাবি খুলে দিল সভ্যতার সকল দুয়ার
মাঠে-মাঠে আগোনা মুগ্ধকর ফসলের ঘ্রাণ
কলের চাকার শান্তি, গৃহলক্ষ্মী, সাঁঝের প্রদীপ...
আমি কারও দুঃখ নই, তবু কেন আমাকে পোড়াও
আগুনে সকল পোড়ে, বেঁচে থাকে হূদয়ের আলো
সেই আলো, সেই প্রেম সৌহার্দ্যের নতুন কূজন
