ঘাসফুল

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ১৮:৪৮
যদি চরকা কাটি চাঁদে অথবা তোমার বাড়ির ছাদে নিশাচর হই রাতে আর ফূর্তি সারাদিন। ঘাসফুল হই যদি অথবা তোমার গ্রামের নদী ভেসে যাই নিরবধি আর দৃষ্টি সীমাহীন। তারাগুলো চুরি করে অথবা জোনাকি পোকা ধরে সাজাব কালো চুলে আর গাইব ছন্দহীন। খুব চেনা ওই চোখে হারিয়ে যাওয়ার শোকে। নিজেকেই দেব বকে তবু, চাই তোকে সারাদিন।