১৯০১ সাল থেকে শুরু করে ১৯১২ সাল পর্যন্ত যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে মাত্র ৪৪ জন ছিলেন নারী নোবেল বিজয়ী।
গত ১১১ বছরের ইতিহাসে নোবেল জয়ীদের গড় বয়স ছিল ৫৯ বছর। এর মধ্যে সবচেয়ে কম ২৫ বছর বয়সে পদার্থবিজ্ঞানে (১৯১৫ সালে) নোবেল পুরস্কার জেতেন অস্ট্রেলিয়ার লরেন্স ব্রাগ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার জয়ের কৃতিত্ব লিওনিড হারউইকজের যিনি ৯০ বছর বয়সে ২০০৭ সালে অর্থনীতিতে নোবেল জেতেন।
নোবেল পুরস্কার যে কারও জন্য ভীষণ সম্মানের বিষয় হলেও ১৯৬৪ সালে জ্যাঁ পল সার্ত্রে সাহিত্যের নোবেল পদক এবং ১৯৭৩ সালে লি ডাক থো শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার ফিরিয়ে দেন।
নোবেল পুরস্কারের ইতিহাসে যে তিনজন ব্যক্তি কারবন্দী থাকা অবস্থায় নোবেল পুরস্কার লাভ করেন তারা হলেন জার্মানির কার্ল ভন অসিয়েটজকি, বার্মার অং সান সুকি এবং চীনের লিউ জিয়াবো।
এককভাবে দু’বার দুটি ভিন্ন ক্যাটাগরিতে নোবেল পদক জয়ী একমাত্র ব্যক্তি হলেন আমেরিকার লিনাস পলিং যিনি ১৯৫৪ সালে রসায়নশাস্ত্রে এবং ১৯৬২ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন।
