তিন মাস পর ঘরে ফিরলেন সোনম কাপুর

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ১৯:৪৪
দীর্ঘ প্রায় তিন মাস পর ঘরে ফিরলেন অনিল কন্যা সোনম কাপুর। টানা শুটিংয়ে সময় দিতে হয়েছে তাকে। ৪টি ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। আর সবকটি ছবির শুটিংই ছিল দিল্লির বাইরে। ছবিগুলো হলো—‘রঞ্ঝনা’, ‘ভাগ মিকা ভাগ’, ‘খুব সুরত’-এর রিমেক এবং নূপুর আস্থানার নাম ঠিক না হওয়ার একটি চলচ্চিত্র। তিন মাস পর ঘরে ফিরেই সোনম কাপুর ব্যস্ত হয়ে গেছেন পরিবার ও বন্ধুদের নিয়ে। সোনম বলেন, ‘তিন মাস আমি আমার পরিবার ও বন্ধুদের থেকে দূরে ছিলাম। তাদের অনেক মিস করেছি আমি। আগামী এক দুই মাস কোনো শুটিং নয়, শুধু বন্ধুদের সঙ্গে সময় কাটাব আর পরিবারের সঙ্গে মজা করব। তারপর আবার নতুন ছবির কাজ শুরু করব।’ উল্লেখ্য, গত বছর সোনম কাপুরের মাত্র একটি ছবি মুক্তি পায়। ছবিটির নাম ‘প্লেয়ার্স’।