বিয়ে করলেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। সারা ভরওয়ানার সঙ্গে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক চলছিল আতিফ আসলামের। সেই ভালোবাসার সম্পর্ককেই এবার বিয়ের সম্পর্কে রূপ দিলেন তারা। উভয় পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে। গত ২৬ মার্চ তাদের মেহেদি ও গায়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গায়ে হলুদের এই ছবিটি আতিফ আসলাম নিজেই তার ফেসবুক পেজে আপলোড করেন। গায়ে হলুদ শেষে গতকাল তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। আজ লাহোরের রয়্যাল পাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।
