করুণা চাই না :সঞ্জয় দত্ত

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ১৯:৪৫
‘আমি আদালতের কাছে ক্ষমা চাইব না, তাদের করুণা আমি চাই না। সুপ্রিম কোর্ট আমাকে নির্দিষ্ট সময় দিয়েছে আত্মসমর্পণ করার জন্য। আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই আত্মসমর্পণ করব। ক্ষমা করলে আদালত শুধু আমাকে একাই কেন করবে। পুরো ভারতে ক্ষমার যোগ্য হাজারো আছে।’ মুম্বাই বিষ্ফোরণ নিয়ে শীর্ষ আদালতের রায় ঘোষণার পর প্রথমবার সঞ্জয় দত্ত সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনি আরও বলেন, ‘এই রায় শোনার পর আমি অনেক ভেঙে গিয়েছি। মানসিকভাবে আমি খুব একটা ভালো নেই। আদালতের দেওয়া সময়ের মধ্যে আমি কয়েকটি ছবির শুটিং শেষ করব। তবে মিডিয়াকে অনুরোধ করব, আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আমার পিছু ছেড়ে দিন আপনারা। আমি কিছুদিন শান্তিতে, নিরবে একা থাকতে চাই।’