চলতি সময়ের বেশ কটি জনপ্রিয় গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈয়দ আলী আহসান লিটন। আরফিন রুমীর ‘তোমার চোখে আকাশ আমার’, ক্লোজআপ ওয়ান তারকা সাব্বিরের ‘নেই তো কোনো লেনাদেনা’, কণ্ঠশিল্পী পলাশের ‘চন্দ্রবিন্দু’ , লিপির ‘স্বপ্ন’, আমিরুল মোমেনীন মানিকের ‘ছায়ামানবী’ গানগুলোর মিউজিক ভিডিও আলোচিত হয়। নাটক বা চলচ্চিত্র নয়, নান্দনিক ও রুচি সম্মত মিউজিক ভিডিও দিয়ে নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চান এই সময়ের নির্মাতা সৈয়দ আলী আহসান লিটন।
