গান-গল্প-আবৃত্তি আর এসবের পিছনের গল্প নিয়ে আরটিভির সাপ্তাহিক ছুটির দিনের প্রভাতী আয়োজন ‘ছুটির সকাল’। সাপ্তাহিক ছুটির দিনে ঠান্ডা মেজাজের সকালের গান, আবৃত্তি এবং গল্প নিয়ে সরাসরি সম্প্রচারিত এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশে আরটিভিই প্রথম শুরু করে। প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে ক্লাসিক্যাল, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালনগীতি, লোকগীতির স্বনামধন্য শিল্পী ছাড়াও আবৃত্তির ভুবনের প্রায় সনামধন্য সকল আবৃত্তিকার অংশ নিয়েছেন এ অনুষ্ঠানে। ইতিমধ্যেই অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় আগামী শনিবার সকাল ৮টা ২০ মিনিটে সম্প্রচার হবে অনুষ্ঠানটির ২০০তম পর্ব। এ অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করবে ভজন বাউল এবং শিল্পী রুনা।
