তিন দিনব্যাপী ঢাকা মোটর শো শুরু

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২০:০৯
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে মস বাংলাদেশ যৌথভাবে মোটর শোর আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। উদ্বোধনকালে তিনি বলেছেন, বাংলাদেশ মানসম্পন্ন গাড়ি তৈরি করতে সক্ষম, অনেক সূক্ষ্ম ও মানসম্পন্ন যন্ত্রপাতি সফলভাবে তৈরি করছে। উল্লেখ্য, ঢাকা মোটর শো-তে বিশ্বের ৬৮টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল রয়েছে। এতে বাংলাদেশ ও বহির্বিশ্বের গাড়ি, মোটর সাইকেল, ডিস্ট্রিবিউটর ও ডিলার সেইসাথে ব্যাংক, লুব্রিকেণ্ট প্রতিষ্ঠান, সিএনজি কনভারশন প্রতিষ্ঠান, অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রদর্শনী থেকে এ খাতের গ্রাহকগণ নতুন পণ্যের সাথে পরিচিতি লাভ করে চাহিদামত পণ্য গ্রহণ করতে পারবেন। প্রদর্শনী আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।