ভারত সরকারের প্রতি কলম্বোতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সন্মেলনে অংশ না নিতে এবং শ্রীলংকার সাথে সম্পর্ক শিথিল করাসহ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে তামিলনাড়ুর মানুষ। -খবর ডন পত্রিকার। তামিলনাড়ু রাজ্যের রাজনীতিবিদরা গত বুধবার একটি রেজুলেশন পাস করে যাতে দাবি করা হয় শ্রীলংকায় তামিলদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত না হওয়া পর্যন্ত দেশটিকে একটি বন্ধু রাষ্ট্রহিসেবে বিবেচনা না করার জন্য।
এতে শ্রীলংকার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের এবং শ্রীলংকায় তামিলদের জন্য একটি পৃথক আবাসভূমির জন্য জাতিসংঘে প্রস্তাব পেশ করার দাবি জানানো হয়। এর আগের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা শ্রীলংকার ক্রিকেটারদের তামিলনাড়ুর মাঠে খেলতে নিষেধ করেন। এদিকে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন ভারত সরকার নিরাপত্তার নিশ্চয়তা না দিলে পরবর্তী আইপিএল টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে তার দেশের খেলোয়াড়রা অংশ নেবে না।
