ফিলিপাইনের প্রত্যন্ত দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সোমবার রাতে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় এক নৌকা ডুবিতে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় মেয়র অ্যালান আগাস বুধবার বলেন, মিন্দানাও দ্বীপের হাওর এলাকায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ১০ জন যাত্রী ধারণ ক্ষমতার নৌকাটিতে ১৮ জন আরোহী ছিল। তিনি বলেন, কম প্রবল্যের একটি টর্নেডো সৃষ্ট ঝড়ো হাওয়ার কারণে নৌকার যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে হুড়োহুড়ি শুরু করলে নৌকাটি ডুবে যায়। মৃতদের মধ্যে ৩, ৭ ও ৯ বছরের শিশুও রয়েছে। বুধবারও বেশ কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে।
