সংবাদ কণিকা

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:০৯
বিচ্ছিন্নতা মৃত্যুঝুঁকি বাড়ায় সামাজিক বিচ্ছিন্নতা বয়ষ্কদের মৃত্যু ঝুঁকি বাড়ায়। যুক্তরাজ্যের গবেষকরা একথা বলেছেন। যুক্তরাজ্যে প্রায় সাড়ে ছয় হাজার পুরুষ ও নারীর ওপর গবেষণা করে দেখা গেছে, ৫২ কিংবা তার চেয়ে বেশি বয়সের যারা পরিবার ও বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন; পরবর্তী সাত বছরে তাদের মৃত্যুর ঝুঁকি প্রায় ২৬ শতাংশ বেশি। তারা একাকীত্ব বোধ করুক বা না করুক স্বাস্থ্যের ওপর সামাজিক এ বিচ্ছিন্নতার প্রভাবে কোনো হেরফের দেখা যায়নি। যুক্তরাজ্যে বয়স্ক মানুষদের চাকরি থেকে অব্যাহতি পাওয়াকে এ সমস্যার একটি বড় কারণ হিসাবে অভিহিত করেছেন গবেষকরা। -বিবিসি দ্বিতীয় বিশ্বযুদ্বের বিমানের খোঁজ মুত্যুর সত্তর বছর পর ভারতের মাটিতে মার্কিন বিমান চালকের অন্তিম সংস্কার হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪৩ সালে যুদ্ধবিমানসহ হারিয়ে গিয়েছিলেন মার্কিন বিমানবাহিনীর এক চালক। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী অরুণাচলের দুর্গম পাহাড়ে মার্কিন ‘ব্ল্যাক হক’ বিমানের ধ্বংসাবশেষ ও সেই চালকের দেহাংশ খুঁজে পায়। সামরিক নিয়মে তাকে পূর্ণ মর্যাদায় সমাধিস্ত করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৪ সালে যুক্তরাষ্ট্র তাদের নিখোঁজ যুদ্ধবিমানের হিসাব দেয়। এতে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে অরুণাচল মিয়ানমার, চীন সীমান্তে ৪১৬টি বিমান ও ১২০০ পাইলট-ক্রু নিখোঁজ হয়। বৈরি আবহাওয়া ও পাহাড়ি ভূ-খণ্ডে বিমান ওড়াতে গিয়েই মিত্রবাহিনীর একের পর এক বিমান এসব এলাকায় দুর্ঘটনায় পড়ে। -পিটিআই উল্কা ঘায়েলে পরমাণু অস্ত্র! রাশিয়াতে সাম্প্রতিক উল্কা আঘাত হেনেছিল। এই উল্কাকে ঘায়েল করার ব্যাপারে কাজ করছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম। এই সংস্থার অন্যতম উপ-অধিকর্তা ওলেগ শুবিন জানিয়েছেন, ধেয়ে আসা একটা উল্কাকে কিভাবে ইন্টারসেপ্ট করা যায়, সেই পদ্ধতি রপ্ত করে ফেলেছেন তাদের বিজ্ঞানীরা। তিনি বলেছেন, এখন আমরা জানি কোন বৈজ্ঞানিক প্রযুক্তিতে একটা মহাজাগতিক বস্তুর অভ্যন্তরে অর্থাত্ সাব-সারফেসে পরমাণু বিস্ফোরণ ঘটানো যায়। তবে মুশকিল হল, পৃথিবীকে উল্কার আঘাত থেকে রক্ষা করার জন্য রাশিয়া যে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে তাতে বাদসাধতে পারে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি। -বিবিসি জার্মানিতে দ্বৈত নাগরিকত্ব সম্প্রতি জার্মান অঙ্গরাজ্যগুলোর ইমিগ্রেশন মন্ত্রণালয়ের উদ্যোগে অভিবাসী সংক্রান্ত এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীদের দুই-তৃতীংয়াশই দ্বৈত নাগরিকত্ব রাখার পক্ষে মত দেন। এছাডা এই সম্মেলনে তরুণ অভিবাসীদের ২৩ বছর বয়সের মধ্যে নাগরিকত্ব নির্বাচনের ক্ষেত্রে বাধ্যতামূলক যে নিয়মটি চালু রয়েছে তা বাতিল করার পক্ষে মত দেয়া হয়। অর্থাত্ ২৩ বছর পূর্ণ হওয়ার আগে দুই দেশের পাসপোর্টের মধ্যে একটিকে বেছে নিতে হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি করলে বা ভুলে গেলে জার্মান নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য নয়। এক্ষেত্রে দুই দেশের নাগরিকত্বই রাখতে পারেন সংশ্লিষ্টরা। -ডয়েচে ভেলে