কলেজ ছাত্রের মৃত্যুতে চাটমোহরে বিক্ষোভ

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:২৭
পাবনার চাটমোহরে কলেজ ছাত্র আব্দুর রউফ সিদ্দিকী রানার মৃত্যুকে কেন্দ করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার রানার বন্ধুরা বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা প্রদান করে। মিছিল শেষে স্থানীয় জিরো পয়েন্টে বক্তব্য দেন উজ্জল, কাওসার আহমেদ, রনি সরকার প্রমুখ। প্রসঙ্গত প্রেমিকা কর্তৃক প্রত্যাখ্যাত প্রেমিক আব্দুর রউফ সিদ্দিকী রানার (২৫) মৃতদেহ সোমবার রাজশাহীর পদ্মার চরে পাওয়া যায়। অভিযোগে প্রকাশ, তার মৃত্যু রহস্যজনক। চাটমোহর উপজেলার জাবরকোল গ্রামের আবু বক্কারের ছেলে পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র রানা রবিবার তার প্রেমিকার সাথে দেখা করতে রাজশাহীতে যায়। রাজশাহীতে প্রেমিকার সাথে রানার কথাও হয়। কথার এক পর্যায়ে প্রেমিকা তাকে প্রত্যাখ্যান করে বলে জানা যায়। তাকে কেউ হত্যা করেছে নাকি সে আত্মহত্যা করেছে তা পরিষ্কার নয়। একটি সূত্র জানায়, রানার মৃতদেহের কাছে ঘুমের বড়ির পাতা ও পানির বোতল ছিল।