স্বাধীনতা দিবস ফুটবল

আবাহনী-শেখ রাসেলের মরা-বাঁচার লড়াই

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:২৮
বি গ্রুপ শেখ রাসেল ২ ২ ০ ০ ৫/২ ৬ আবাহন ২ ২ ০ ০ ৪/১ ৬ ব্রাদার্স ২ ০ ০ ২ ৩/৫ ০ ফরাশগঞ্জ ২ ০ ০ ২ ০/৪ ০ শেখ রাসেল ও আবাহনী এটিএন বাংলা স্বাধীনতা কাপ ফুটবলে মরা-বাঁচার লড়াইয়ে আজ শুক্রবার মুখোমুখি হবে । সেমিফাইনালে উঠার অভিন্ন লক্ষ্যে ‘বি’ গ্রুপে দুই দলের এ লড়াই যেন এক অলিখিত ফাইনাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। গত আসরে উভয় দলকেই শেষ চারে ওঠার আগেই বাদ পড়তে হয়েছিল। এবার তাদের মধ্যে এক দলকে বাদ পড়তে হচ্ছে। কেননা ‘এ’ গ্রুপ থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব চ্যাম্পিয়ন আর মোহামেডান সেরা রানার্সআপের টিকিট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে। কাজেই আর কারো সুযোগ নেই সেরা রানার্স আপ হওয়ার। আবাহনী এবং শেখ রাসেলের জন্য সেমিফাইনালে উঠার হিসেব এক নয়। কারণ শেখ রাসেলের তুলনায় আবাহনীর জন্য পরিস্থিতি অনেকখানি কঠিন। গোল গড়ে দুই দল (+৩) সমান অবস্থানে থাকলেও এক গোল বেশি করায় শেখ রাসেলকে আজ ড্র করলেই চলবে। অপরদিকে সেমিফাইনালে উঠতে হলে জিততে হবে আবাহনীকে। আসন্ন লড়াইয়ের প্রাক্কালে ইনজুরির কারণে অনেক দুর্ভাবনায় আছেন আবাহনী সংগঠকরা। প্রাণতোষ নেপালে চ্যালেঞ্জ কাপ ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠে নামতে পারেননি। দলের ম্যানেজার সত্যজিত্ দাস রুপু অবশ্য জানিয়েছেন, এই মিডফিল্ডার এখন সুস্থ । অধিনায়ক সুজন এবং ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফও ইনজুরিতে ছিলেন। তাদের মধ্যে কাকে আজ সেরা একাদশে জায়গা দেয়া হবে তা নিশ্চিত নয়। শেখ রাসেলের আক্রমণভাগ অনেক শক্তিশালী। এমিলি, মিঠুন, মামুনুল ইসলাম, জাহিদরা আবাহনীর দুর্বল রক্ষণভাগকে ভেঙ্গে চুরমার করে দিতে পারে। সেটা মাথায় রেখেই ইরানী কোচ আরদেশির পুরনামাথ রক্ষণভাগ শক্তিশালী করা এবং একই সাথে গোল আদায়ের কৌশল দেখিয়েছেন গত কালকের অনুশীলনে। গ্রুপ পর্বে আবাহনী ২-০ গোলে ফরাশগঞ্জকে এবং ২-১ গোলে ব্রাদার্সকে হারায়। শেখ রাসেল ৩-২ গোলে ব্রাদার্সকে এবং ২-০ গোলে ফরাশগঞ্জকে হারায়। ব্রাদার্সের বিরুদ্ধে ২-৩ গোলের জয়টাই এগিয়ে দিয়েছে শেখ রাসেলকে। যে কারণে আজ আবাহনীর বিরুদ্ধে ড্র করলেই সেমিতে উঠে যাবে শেখ রাসেল। তবে ড্র করার কথা ভাবছে না ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেলের। কেননা ড্রয়ের চিন্তায় মাঠে নামলে হারতে হবে। তাই ড্রয়ের পরিবর্তে ইতিবাচক ভাবনা নিয়ে মাঠে নামতে চায় দলটি। অধিনায়ক বিপ্লব বলেন, ড্র করার চিন্তা নিয়ে নামলে আমাদের জন্য খারাপ হবে। কারণ আবাহনী ভালো দল। তারা ছাড়বে না। আমাদের সবাইকে ভালো খেলতে হবে। তা না হলে ম্যাচ জেতা যাবে না।’ আমাদের কাছে আজ ফাইনালের আগে ফাইনাল-বললেন জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব।