কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নাট্য দিবস পালন

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:২৯
গত বুধবার বিশ্ব নাট্য দিবসে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নাট্যমেলা অনুষ্ঠিত হয়। কবি নজরুল বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা ভাষা সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড.মাহবুব হোসেন।