আদমদীঘিতে মাদক ব্যবসায়ী দম্পতির এক বছর কারাদণ্ড

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২১:৩১
আদমদীঘি থানা পুলিশ বুধবার সান্তাহারে পৃথক অভিযান চালিয়ে একটি বাসা থেকে ভারতীয় নিষিদ্ধ ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ৩ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সাজেদা বেগমকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বামী-স্ত্রীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ফেনসিডিল উদ্ধার ঘটনায় পুলিশ বাদি হয়ে সান্তাহার লকু কলোনির বাসিন্দা মৃত আকরাম হোসেনের স্ত্রী হাছিনা বেগমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। কবিরাজের ৬ মাস জেল আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়া আদমদীঘি পশ্চিম বাজারে মজমা বসিয়ে জন সাধারণকে মিথ্যা ব্যাখ্যা দিয়ে বিভিন্ন রোগের ওষুধ বিক্রিকালে নগদ সাড়ে ৪ হাজার টাকা, কিছু পরিমাণ তাবিজ. বিভিন্ন গাছগাছড়া ও সরঞ্জামসহ মঙ্গলবার রাতে আদমদীঘি থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক হানিফ সরদার (৪৮) নামের এক ভুয়া প্রতারক কবিরাজকে আটক করেছে। পরদিন বুধবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর কবিরাজ হানিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।