পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করে হত্যা মামলার এক সাক্ষীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে ২০০৩ সালের ২৬ অক্টোবর প্রতিপক্ষরা মৃণাল মণ্ডলকে শ্বাসরোধ করে হত্যা করে। সাক্ষী কুমার শানু মণ্ডল ওই মামলা পরিচালনা করতো। মঙ্গলবার রাত ১২টার দিকে সাত-আটজনের একদল সশস্ত্র সন্ত্রাসী পরিবারের সদস্যদের জখম করে শানুকে তুলে নিয়ে যায়।
