ঈশ্বরদীতে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট-এর উদ্যোগে ঈশ্বরদীতে ৩ দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বুধবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে কর্মশালায় প্রশিক্ষণ দান করছেন। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও সংবাদদাতা এবং স্থানীয় পত্রিকার সম্পাদকসহ মোট ৩০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বরগুনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার ক্রীড়ানুষ্ঠান
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মহিলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নিশরাত বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ মনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ও লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল।
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসও রোড এলাকার সানরাইজ স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র সীমান্ত (১০) মেঘনা পেট্রোলিয়ামের রাস্তা পাড় হচ্ছিল। এসময় পিছন দিক থেকে তাকে অজ্ঞাত একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে সীমান্ত গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে সে মৃত্যুবরণ করে।
মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়া ঐতিহ্যবাহী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বুধবার সমাপ্ত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন। পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। এসময় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর ও প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।
নরসিংদীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা
নরসিংদী প্রতিনিধি \ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৩ উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল বুধবার নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্য কান্ড দাস। সভায় দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সরকার আদম আলী, মো. জহিরুল হক, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, শেফালী বেগম, সাংবাদিক আবুল ফায়েজ, হলধর দাস, তোফাজ্জল হোসেন প্রমুখ।
ডোমারে মাদক সম্রাজ্ঞী রূপার কারাদণ্ড
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলার মাদক সম্রাজ্ঞী রূপাকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড ও জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে ডোমার থানা-পুলিশ ও পৌর কাউন্সিলররা অভিযান চালিয়ে পৌরসভার কাজিপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মাদক সম্রাজ্ঞী রূপা বেগমকে (২৬) তার নিজ বাড়ি থেকে ২০ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রানিনগরে বালতির পানিতে শিশুর মৃত্যু
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁও রানিনগরে খেলা সময় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার একডালা ইউপি’র বনমালিকুঁড়ি গ্রামের জুলহাসের শিশু কন্যা রোকাইয়া (২) টিউবওয়েল পাড়ে একটি বালতিতে রাখা পানি নিয়ে খেলার সময় ওই বালতির মধ্যে পড়ে মারা যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
পঞ্চগড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট এ হাসান প্রধান। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারী, মির্জা নাজমুল ইসলাম কাজল, তাজমিনুল ইসলাম তানু প্রমুখ।
মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ১৮টি বাড়ি ভস্মীভূত
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চর আতামারী গ্রামে গত বুধবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের আসবাবপত্রসহ ১৮টি ঘর পুড়ে গেছে। প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রান্না করার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঐ গ্রামের জহির, আল-আমিন, জরিপ, আকবর, কাদের, আমজাদ, কলম ও নায়েব আলীর এই ৮টি পরিবারের নগদ টাকা, দু’টি শ্যালো মেশিনসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
টেকনাফে মানব পাচার চক্রের সদস্য আটক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে মানাব পাচার চক্রের সদস্য আমানউল্লাহ আনু(২৯)কে আটক করা হয়েছে। সে নয়াপাড়ার শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের ৬৯১ শেডের ১নং রুমের এম আর সি নং ০০৭৮৬ নতুন এম আর সি নং জেড ৩২১১ এর মোঃ শফির পুত্র বলে জানায়। স্থানীয় ভাবে সে আমানউল্লাহ মাঝি হিসাবে পরিচিত। বুধবার দুপুরে টেকনাফ নয়াপাড়ার শরণার্থী ক্যাম্পের ইনচার্জ ডঃ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়। নয়াপাড়ার শরণার্থী ক্যাম্পের ইনচার্জ ডঃ মোহাম্মদ কামরুজ্জামান জানায়, আটক আমানউল্লাহ আনুর বিরুদ্ধে অবৈধ পথে মানব পাচার, ডাকাতি, অস্ত্র ও পারিবারিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
বানারীপাড়ায় পিআইবি’র সাংবাদিকতা প্রশিক্ষণ
বানারীপাড়া সংবাদদাতা \ বানারীপাড়ায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ৩দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি প্রশিক্ষণের উদ্বোধন করেন । বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার একেএম এহেসানউল্লাহ, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ.জেড মোরশেদ আলী প্রমুখ। এ প্রশিক্ষণে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার ৩০জন স্থানীয় সাংবাদিক অংশ নেয়।
কেরানীগঞ্জে লিফলেট বিতরণের প্রতিবাদে বিক্ষোভ
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইন্টারন্যাশনাল এ্যামিউজমেন্ট ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিমউদ্দিন চেয়ারম্যান, এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন ও একুশের কণ্ঠের চেয়ারম্যান হাজি নূরে আলম জিতু সরদারের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ লিফলেট বিতরণের সময় মো. রনি মিয়া ও আহাদুল নামে দুই যুবককে আটক করেছে এলাকার লোকজন। এই ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকালে হাসনাবাদ মাজার এলাকায় কুচক্রীমহলের বিচারের দাবিতে শত শত লোক বিক্ষোভ সমাবেশ করেছেন। আটককৃত মো. রনি মিয়া ও আহাদুলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
রানীশংকৈলে সফল নারী সম্মাননা
রানীশংকৈল(ঠাকুরগাঁও) সংবাদদাতা \ রাজনীতিতে নারীর সফলভাবে অংশগ্রহণের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটাকে বুধবার ‘সফল নারী সম্মাননা-২০১৩’ প্রদান করা হয়। এ উপলক্ষে ওইদিন উপজেলা পরিষদ মিলনায়তনে সুফিয়া কামাল ফেলো ও সামাজিক উদ্যোক্তা দলের আয়োজনে ও পল্লী গণসংহতি পরিষদ ও জননী সেবা সংস্থার বাস্তবায়নে, ইউএনও এনামুল হকের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (মহিলা ভাইস চেয়ারম্যান) সেলিনা জাহান লিটা।
নন্দীগ্রামের হাটধুমা মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম হাটধুমা মোজাদ্দীদ আল ফেসানী দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আলহাজ্ব ইছাহাক আলী মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন কলা অনুষদ ডঃ এ কে এম ইয়াকুব আলী। উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক, যুবলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।
কোটালীপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২৫
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫জন আহত হয়েছে। গত বুধবার বিকেল ৫টায় উপজেলার পীড়ার বাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ছেলেদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায় দোল উপলক্ষে আয়োজিত মহোত্সব অনুষ্ঠানে সুজনী মল্লিক ও পুলিন মিস্ত্রি এ দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কটিয়াদীতে দলিল লেখক সমিতির সমাবেশ
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসে বৃহস্পতিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কটিয়াদী দলিল লেখক সমিতির উদ্যোগে সারাদিনব্যাপী কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির সভাপতি মো. কুতুবউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম মোস্তফা সরকার, সম্পাদক মো. ফয়েজউদ্দিন ভূঞা, মো. রুহুল আমিন সরকার, মো. আ. হাই অরুণ সরকার, মো. ফরিদউদ্দিন সরকার, টুটন কুমার সাহা প্রমুখ।
পঞ্চগড়ে প্রতিবন্ধী ফেডারেশনের সহযোগিতা সভা
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় সদর উপজেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে ও কমিউনিটি প্রোগ্রাম-দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালের সহযোগিতায় বার্ষিক সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন লেপ্রসী মিশনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. আব্দুল খালেক। অনুষ্ঠান শেষে মায়ের দোয়া প্রতিবন্ধী সমিতির সদস্য মোহসেনাকে কমিউনিটি প্রোগ্রাম- দি লেপ্রসী মিশনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভালুকায় র্যালি
ভালুকা সংবাদদাতা \ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভালুকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহম্মেদ ধনু ,ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার সুরেশ কুমার রায়।
জীবননগরে সততা সংঘের মানববন্ধন
জীবননগর সংবাদদাতা \ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে সততা সংঘের সদস্যরা মানবন্ধন কর্মসূচি পালন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন ইউএনও সাজেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, উপাধ্যক্ষ নজরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির। সততা সংঘের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রাওফিল ফাহিম, মোতাচ্ছিম বিল্লাল সাগর ও সুমাইয়া বিনতে হাকিম।
শাহজাদপুরে মেয়র ও আইনজীবীদের মত বিনিময়
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে শাহজাদপুর পৌরসভার মেয়র নজরুল ইসলামের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানী আদালত ও ফৌজদারী আদালতের দুই বিজ্ঞ বিচারক। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবীনগরে দুর্নীতি বিরোধী র্যালী ও পথসভা
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের ধারাবাহিক কর্মসূচির মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী মানববন্ধন, বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। ব্যানার, ফেস্টুন হাতে স্থানীয় ডাকবাংলো চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। পরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার।
কালকিনিতে চিত্রাংকন প্রতিযোগিতা
কালকিনি(মাদারীপুর)সংবাদদাতা \ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুল হলরুমে কালকিনি এডিপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে চিত্রাংকন ও দেয়াল লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ্এতে কালকিনি এডিপি ম্যানেজার আশিষ কুমার হালদারের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ফজলে আজিম।
আশুগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
আশুগঞ্জ সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরের ডে-নাইট হাসপাতালের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলার পানিশ্বর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারমান হাসান ইমরান। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের অধীনে পানিশ্বরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
জামালপুর প্রতিনিধি \ সারাদেশের মতো জামালপুরে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। জেলা প্রশাসন, কেয়ার বাংলাদেশ, উন্নয়ন সংঘের সার্বিক সহযোগিতায় দিবসটি পালিত হয়। এ উপলক্ষে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবির আল আসাদ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জহর লাল দাস সভাপতিত্ব করেন।
সিদ্ধিরগঞ্জে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জ দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার চলতি বছরের আলীম পরীক্ষার্থীদের বিদায়, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মানিক চাঁন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর প্রশাসক আবদুল মতিন প্রধান।
