স্বাধীনতা দিবস ওয়াটার পোলো আজ

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:২২
সুইমিং ফেডারেশন স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মিরপুর সুইমিং কমপ্লেক্সে ওয়াটার পোলো টুর্নামেন্টের আয়োজন করেছে। দিনব্যপী টুর্নামেন্টে সার্ভিসেস দলগুলো অংশগ্রহণ করবে। নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশ ওয়াটার পোলো দল লড়াই করবে। সকাল ৯টায় খেলা শুরু হবে। বিকালে পাঁচটায় হবে পুরস্কার বিতরণ।