চট্টগ্রাম আবাহনী এর আগে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে জয়ের মুখ দেখে ১-০ গোলে আরামবাগকে হারিয়ে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে ৫২ মিনিটে জনির গোলে জিতেছে দলটি। প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার সাথে গোলশূন্য ড্র করে খানিকটা চমক দেখিয়েছিল দলটি। দ্বিতীয় ম্যাচে বিজেএমসির কাছে ৩-০ গোলে হেরে ছিটকে পড়ে লড়াই থেকে। তারপরও শেষ ম্যাচ জিতে একটা সান্ত্বনা পেল চট্টগ্রামের দলটি। অন্যদিকে আরামবাগ বিজেএমসির সাথে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল। তিন ম্যাচের বাকি দুটিতে হার। আজকের খেলা ঃ বিজেএমসি ও মুক্তিযোদ্ধা এবং আবাহনী ও শেখ রাসেল, বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ও ৭টা।
