জুলুম নির্যাতন বন্ধ না হলে আল্লাহর গজব নেমে আসবে

আপডেট : ২৮ মার্চ ২০১৩, ২২:৪২
পটুয়াখালীর দুমকির উত্তর মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকার মোহাম্মদপুরস্থ জৈনপুরী দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী বলেছেন, যুগে যুগে মানুষ যখন আল্লাহর নাফরমানি এবং সীমালঙ্ঘন করেছে, তখন তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়েছে, সমাজে অশান্তি দেখা দিয়েছে। এই প্রসঙ্গে তিনি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ টর্নেডোতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সমাজে জুলুম, নির্যাতন, পাপকাজ বন্ধ না হলে একের পর এক আল্লাহর গজব নেমে আসবে। তিনি কারও দ্বারা প্রভাবিত না হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অটল থাকতে বিচারকদের প্রতি আবেদন জানান। একই সঙ্গে তিনি সড়কে মঞ্চ তৈরি করে আন্দোলন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। সবশেষে তিনি দেশ ও দশের মঙ্গল কামনা করে মোনাজাত করেন। আলহাজ্ব সৈয়দ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সৈয়দ মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত শিশু বক্তা পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী। -প্রস বিজ্ঞপ্তি