সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি আরো চারজন বিচারক নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্তরা হলেন, হাইকোর্টের বিচারক বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তিকে সামনে রেখে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে আপিল বিভাগে মোট বিচারকের সংখ্যা দাঁড়াল ১০ জনে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা অভিযোগ করেছেন যে, জ্যেষ্ঠতা লংঘন করে এ নিয়োগ দেয়া হয়েছে।
