আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুলতবি সভা আগামীকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৩ মার্চ গণভবনে পূর্ব নির্ধারিত ওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। কিন্তু রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুজনিত কারণে দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রারম্ভিক বক্তব্যের পর রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ শেষে সভা মুলতবি করা হয়।
