শিবালয় উপজেলা জামায়াতের সেক্রেটারিকে আটক করেছে ঘিওর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঘিওর উপজেলার মৌহালি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম হেনা শিবালয় উপজেলার সাড়াশিন গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, জামায়াত নেতা হেনা মৌহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় যাবার পথে তাকে আটক করা হয়। ঘিওর থানার ওসি মো. আশরাফ উল ইসলাম জানান, তিনি বিভিন্ন সভা সমাবেশে সরকার বিরোধী উস্কানিমূলক কথা বলতেন। নাশকতার আশংকায় তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
