আজকের রাশিফল

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৩
৩০ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ১৬ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৭ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৪ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, কর্তৃত্বপরায়ণ ও উচ্চাভিলাষী। নেতৃত্ব করার, আদেশ দেয়ার ও আদেশ কার্যকর করার ক্ষমতা আছে। আপনি আলাপ-আলোচনায় পটু ও সিদ্ধান্ত গ্রহণে সাহসী। জীবনে অনেক সংঘাত ও চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আপনাকে ধৈর্যশীল হতে হবে। ক্রোধ সংবরণ করতে হবে। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ পারিবারিক কাজকর্মে অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। রাগ ও জেদ সংযত করুন। অন্যথায় কাজকর্মে ভুল হওয়ার আশংকা আছে। প্রাতিষ্ঠানিক কাজে কর্মচারীদের সহযোগিতা পাবেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ ব্যবসায়িক মন্দা কেটে যাবে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে কিছু অর্থাগম হতে পারে। বিক্রয়বাণিজ্যে লাভ কিছুটা কম হতে পারে। নতুন বিনিয়োগে সুফল পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আজ ভালো কোনো সংবাদ পাবেন। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। প্রাপ্তিযোগ আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। রোমান্স শুভ নয় । কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ শরীর ভালো থাকবে না। ভুল চিকিত্সার শিকার হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কাজকর্মে অগ্রগতি ব্যাহত হতে পারে। আপনজনের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ সৃষ্টি হতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে । কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ সামাজিক কোনো কাজে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। আজ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ ব্যবসায়িক দিক ভালো যাবে। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাত্ সাক্ষাত্ বা যোগাযোগ হতে পারে। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বেশি পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। যে কোনো অবস্থায় মনোবল ধরে রাখুন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ অসুস্থ স্বামী বা স্ত্রীর আরোগ্যলাভের সম্ভাবনা আছে। মানসিক শান্তি বজায় থাকতে পারে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। নতুন করে উত্সাহ ও অনুপ্রেরণা বোধ করবেন। আর্থিক দিক ভালো নাও যেতে পারে। পাওনাদারদের জন্য বিব্রত বোধ করবেন। কোনো আত্মীয়ের জন্য চিন্তিত হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন । মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ ব্যবসায়িক দিক ভালো যাবে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। বিক্রয়বাণিজ্যে লাভযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কল-কারখানায় সতর্কতার সাথে কাজ করুন। যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকলে ভালো করবেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ কোনো দরকারি বা মূল্যবান জিনিস নষ্ট হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। গবেষণায় নিয়োজিত ব্যক্তিদের কোনো ধরনের সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ পারিবারিক ব্যবসায় কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো বিরোধ সৃষ্টি হলে আপোষে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আইনি ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। পরিবারের কারো অসুস্থতায় চিন্তিত হবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।