আলীকদমে শিশু সুরক্ষায় মুক্ত আলোচনা

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৬
বান্দরবানের আলীকদম উপজেলায় বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এর উদ্যোগে গত সোমবার স্থানীয় রিসোর্স সেন্টারে শিশু সুরক্ষা বিষয়ক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাউসের কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়ক বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ১নং আলীকদম ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প সংগঠক অজীতময় চাকমা। সভায় গ্রাউস কর্মকর্তারা বলেন, সমাজে যৌতুক প্রথা রোধ, বাল্য বিবাহ বন্ধ ও শিশুদের সুরক্ষায় কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিতে পথনাটক, উঠান বৈঠক, সভা ও সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি চলছে। ইতোমধ্যে উপজেলায় প্রত্যেকে ১৫ হাজার টাকা করে ২৭ জন ছেলেমেয়েকে চার লাখ ৫ হাজার টাকা আয়বর্ধকমূলক কাজের জন্য উপবৃত্তি দেয়া হয়েছে। ছেলেমেয়েরা আয়বর্ধকমূলক কাজে সম্পৃক্ত হলে অনেকাংশে বাল্য বিবাহ রোধ করা সম্ভব হবে বলে জানান আয়োজকরা।