বিশ্ব পানি দিবসে শোভাযাত্রা

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৭
কমলগঞ্জে বিশ্ব পানি দিবস-২০১৩ উপলক্ষে র্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা “আইডিয়া”র যৌথ আয়োজনে এবং ওয়াটার এইডের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে মাধবপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিশ্ব পানি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিয়া-ওয়াটার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. শাহিনূর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ শফিকুর রহমান (জহুর), কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদের সম্পাদক মো. সানোয়ার হোসেন, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, সমাজসেবক মো. মাসুক মিয়া, আনোয়ার হোসেন।