নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ ও নির্মূল করার লক্ষ্যে গত বৃহস্পতিবার দুপুরে এক র্যালি বের করে স্বাস্থ্য অধিকার প্রকল্প (পিএসটিসি) রায়পুরা উপজেলা শাখার কর্মকর্তা/কর্মচারিগণ। র্যালিটি অলিপুরা ইউপি চত্বর থেকে বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউপি চত্বরে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ক্লায়েন্টস এসোসিয়েশন রায়পুরা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলী আহমেদ দুলু।
