ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলার সন্ধ্যারই ঘোগোডারা গ্রামে সমপ্রতি ‘সুষম সারে বেশি ফলন প্রকল্পের আওতায় গম ফসলে সুষম সার ব্যবহার’ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বেলারুশিয়ান পটাশ কোম্পানির অর্থায়নে ও এগ্রি বাংলা কনসালটেন্টস’র বাস্তবায়নে এবং কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তর উপ-পরিচালক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সইদুল হক, উপ-পরিচালন (ঢাকা) পিযূষ কান্তি সরকার, ইউএনও এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, কৃষি অর্থনীতিবিদ শেখ বদিউজ্জামান, এগ্রি বাংলা কনসালটেন্সি প্রকল্প পরিচালক তৈমুর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদর্শনী কৃষক হারুন অর রশিদ ও আনিসুর রহমান বাকী প্রমুখ।
