নোয়াখালীতে আইনগত সহায়তার বিষয়ে মতবিনিময়

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৯
মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তায় নোয়াখালী জেলা জজ আদালতের বিচারকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে ব্রাক। বুধবার রাতে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে ব্র্যাকের জেলা প্রতিনিধি অরুন কুমার দাসের সভাপতিত্বে এ সভায় জেলা ও দায়রা জজ মোঃ আশরাফ হোসেন প্রধান অতিথি ছিলেন। সভায় জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেন বলেছেন, মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। এ অধিকার সুরক্ষায় সকল শ্রেণীর মানুষকে সহযোগিতার হাত বাড়াতে হবে।