জোকস

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৬:৩৮
++ ডাক্তার :আপনি কী আপনার এই সমস্যার জন্য আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? রোগী :হ্যাঁ, দেখিয়েছিলাম। ডাক্তার : তিনি আপনাকে কী কী পরামর্শ দিয়েছিলেন? রোগী :জ্বি, উনি আমাকে বলেছিলেন আমার সব অভ্যাস ও নিয়মগুলো পাল্টে ফেলতে হবে? ডাক্তার :তা আপনি কী কী অভ্যাস পাল্টালেন? রোগী :জ্বি, সবার প্রথমে আগের ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাসটা পাল্টেছি! ++ সর্দারজির দোকানের সব মাল ডাকাতি হয়েছে শুনে তার বন্ধু খোঁজ নিতে এল। সর্দারজি বন্ধুকে বলল, ‘আরে তাও তো বেঁচে গেছি। আর ১২ ঘণ্টা আগে ডাকাতি হলেই ডবল সর্বনাশ হয়ে যেত। :কেন? :ভাগ্য ভালো, আজ সকালেই সব জিনিসে ৫০% মূল্যহ্রাস দিয়েছিলাম! ++ একদিন হোজ্জা তার বাড়ির চারপাশে শুকনো খাবারের টুকরো ছড়িয়ে দিচ্ছিলেন। ‘কী করছেন হোজ্জা?’ একজন জিজ্ঞেস করল। ‘বাঘকে দূরে সরিয়ে রাখছি।’ ‘কিন্তু এ এলাকায় কোনো বাঘ তো নেই।’ ‘ঠিক বলেছ, খুবই কার্যকর পদ্ধতি, তাই না?’ ++ :উপহার দেওয়ার মতো বই দেখান তো। :কেমন, হালকা টাইপের? :ওজন নিয়ে ভাববেন না, সঙ্গে গাড়ি নিয়ে এসেছি।