যে সকল মহিলাদের ক্ষেত্রে একাধিকাবার অকালে গর্ভপাত এম মৃতশিশু জন্মের ঘটনা ঘটছে, পরবর্তী জীবনে তাদের হূদআক্রমণের ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। সম্প্রতি ১১,০০০ ইউরোপীয় মহিলার উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ক্যান্সার ও পুষ্টি বিষয়ক অনুসন্ধানের আওতায় গবেষকরা এই মহিলাদের উপর পরীক্ষা পরিচালনা করেন। এদের মধ্যে শতকরা ২৫ জন কমপক্ষে একবার অকালে গর্ভ হারিয়েছেন এবং শতকরা ২ জন মৃত শিশু প্রসব করেছেন। এদের মধ্যে ৮২ জনের হূদআক্রমণ এবং ১১২ জনের সন্ন্যাস এর ঘটনা ঘটে। গবেষকরা দেখেছেন যে, যারা অন্তত একবার মৃত শিশু প্রসব করেছেন, শেষ জীবনে তাদের হূদআক্রমণের ঝুঁকি প্রায় ৩.৫ গুণ বেড়ে যায়। একাধিক মৃত শিশুর জন্ম দিয়েছেন যারা, প্রতি ঘটনায় তাদের ক্ষেত্রে হূদআক্রমণের ঝুঁকি বাড়ে ২.৬৫ গুণ। আরো বেশিবার অকালে গর্ভপাত ঘটেছে যে সকল মহিলাদের তাদের হূদ আক্রমণের ঝুঁকি আরো বেশি। যাদের অকালে গর্ভপাত ঘটেনি তাদের তুলনায় যাদের তিনবার অকালে গর্ভপাত ঘটেছে, তাদের হূদ আক্রমণের ঝুঁকি পাঁচগুণ বেশি। এদের ক্ষেত্রে প্রতিটি অকাল গর্ভপাত হূদ আক্রমণের ঝুঁকি শতকরা ৪০ ভাগ বৃদ্ধি করে। তবে যারা ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটিয়েছেন তাদের ক্ষেত্রে এই ধরণের ঝুঁকি দেখতে পাননি গবেষকরা। অকালে গর্ভপাতের সঙ্গে হূদ আক্রমণের এই যোগসূত্র কেন ঘটে, গবেষকরা তা জানেন না। গবেষকরা মনে করেন, এ ধরণের ঘটনা যে সকল মহিলাদের ক্ষেত্রে ঘটে, হূদসংবহন রোগের জন্য তাদেরকে পরীক্ষা করে দেখা উচিত।
