‘ঘনচক্কর’-এর বিদ্যা

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:০৭
‘ইশকিয়া’, ‘ডার্টি পিকচার’ এবং তারপর ‘কাহানি’। টানা তিনটি সুপারহিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন বিদ্যা বালান। আর এসব ছবির জন্য সম্মাননা থেকে শুরু করে আলোচনা ও প্রশংসাও কুড়িয়েছেন ব্যাপক তিনি। তার পর থেকেই বিদ্যা নিজেকে গোছানোর চেষ্টা করছেন একটু ভিন্নভাবে। তিনিই যেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারেন এমন ছবিতেই অভিনয় করবেন তিনি। আসছে জুন মাসে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ঘনচক্কর’। প্রথম কোনো কমেডি ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ছবিটির শুটিংয়ের এই ছবিটি অনলাইনে প্রকাশ হয়। দেখা যাক, ‘ঘনচক্কর’-এ বিদ্যা বালান কতটুকু সফলতা অর্জন করেন।