চলে গেলেন পরিচালক মতিউর রহমান বাদল

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:০৮
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিউর রহমান বাদল আর নেই। গত ২৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মতিউর রহমান বাদল বিশিষ্ট পরিচালক ইবনে মিজানের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। ‘নাগিনী কন্যা’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একে একে নির্মাণ করেন—‘চন্দ্রাবতী’, ‘দুলারী’, ‘মোহনমালা’, ‘প্রেমের মরা জলে ডোবে না’, ‘নাগিন’, ‘শাহজামাল’ ও ‘আজকের ফয়সালা’। বর্তমানে তিনি ‘জনতার ডাক’ ছবি নির্মাণ করছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন।