শিল্পকলায় আজ ‘টনি টেন’

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:০৮
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র প্রদর্শনীর ধারাবাহিকতায় শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় আজ বিকেল ৫টা ৩০ মিনিটে একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে নেদারল্যান্ডের চলচ্চিত্র ‘টনি টেন’। নেদারল্যান্ডের চলচ্চিত্র ‘টনি টেন’-এর কাহিনী গড়ে উঠেছে—মিসচ্া ক্যাম্প পরিচালিত চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে ১০ বছর বয়সী টনি যার বাবা একজন ক্রেন অপারেটর এবং মা গৃহকর্মী। ক্রেন অপারেটর বাবা গিলিস ওয়াগেমেনস যোগ্যতা বলে নেদারল্যান্ডের মন্ত্রী হওয়ার পর দূর্ভাগ্যক্রমে গিলিস ওয়াগেমেনস এবং স্ত্রী সিসির মধ্যে দূরত্ব বাড়ে। দশ বছর বয়সী টনি তার দশম জন্মদিনে কীভাবে বাবা এবং মায়ের মধ্যেকার দূরত্ব কমিয়ে আনে এবং নিজে একজন দক্ষ ক্রেন অপারেটর হয়ে ওঠে এই সকল কাহিনী অবলম্বনে চলচ্চিত্র ‘টনি টেন’। মিসচ্া ক্যাম্প পরিচালিত চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ফাস উইজিন, জেরন স্পিটজেন বার্গার, রিফকা লভিজেন, অনেথ মালারবিসহ আরও অনেকে। প্রদর্শনী শিশুসহ অভিভাবকদের জন্য উন্মুক্ত।