লাগাতার হরতাল আর রাজনৈতিক অস্থিরতার কারণে খুরশীদ আলম ঢাকার বাইরে স্টেজ শোতে যেতেও ভয় পাচ্ছেন। কিছুদিন আগে টাঙ্গাইলের একটি স্টেজ শো করতে গিয়ে দুই রাত জাগতে হয়েছে তার। শিল্পী জানান, ‘আয়োজক রাত ১২টায় গাড়ি পাঠিয়েছে। সেই অবস্থায় গিয়ে পরদিন পুরো হরতালে হোটেলে থেকে সন্ধ্যায় অনুষ্ঠান করে আবার মধ্যরাতে ফিরেছি। এই করেই চলছে। এই বয়সে এত ঝক্কি পোহাতে পারিনা বলে, ‘কিছুদিন আগে আরও হবিগঞ্জের একটি প্রোগ্রামে যেতে পারিনি। গানের সাথে প্রতিনিয়ত সম্পৃক্ত থাকতে চাই বলেই মঞ্চের ডাক পেলে অনুষ্ঠানে থাকার চেষ্টা করি। কিন্তু এই অবস্থা না পেরুলে বোধ হয় আমার আর স্টেজ শো করা হবে না। এ ছাড়াও আগামী ৩ এপ্রিল চ্যানেল আইতে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এ ছাড়া বিভিন্ন উত্সব পার্বনে নিয়মিত গাইছেন শিল্পী। তবে বর্তমান প্লে-ব্যাকের গানকে আজও খুব মিস করেন এই কিংবদন্তি শিল্পী। এ দেশের চলচ্চিত্রের স্বর্ণযুগে নায়ক রাজের অধিকাংশ লিপেই তার গান দেখেছে বাঙালি দর্শক। অগণিত কালজয়ী গানের এই শিল্পী এখনও প্লে-ব্যাককে দারুণ মিস করেন। শিল্পী জানান, ‘বাইরের দেশে শিল্পীদের বয়সের বিচারে মূল্যায়ন করা হয় না। বরং সিনিয়র শিল্পীদের নিয়ে প্রত্যেক প্রযোজকই ভিন্নভাবে ভাবেন। এখানে সেই রীতিটা নেই। আর এটাও তো স্বীকার করতে হবে যে জায়গা ছেড়ে দিতেই হয় সবাইকে। তবুও যেকোনো চলচ্চিত্রের গানের ক্ষেত্রেই আমার এখনও একটা আলাদা প্রেম কাজ করে।’
