ডিবেট ডকুমেন্টারি নিয়ে কিরণ

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:০৯
‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে নিয়মিত তরুণদের বিতর্ক প্রতিযোগিতার প্লাটফর্মের পাশাপাশি হাসান আহমেদ চৌধুরী কিরণ এবারে ‘ইয়াং পার্লামেন্ট’ শুরু করেছেন। তবে এর পাশাপাশি তরুণদের এই প্রতিভা নিয়ে বিদেশী গণমাধ্যমের জন্য আলাদা ডকুমেন্টারি তৈরি করছেন। জাপান-সুইডেনের একাধিক চ্যানেলের জন্য এই ডকুমেন্টারি তৈরি করছেন। কিরন বলেন, ‘এ যাবত্ প্রায় দু লক্ষাধিক তরুণদের নিয়ে আমরা বিভিন্ন কাজ করছি। সেই রিসার্চ থেকেই বাংলাদেশের তরুণদের নিয়ে একটি ভিন্নমাত্রার কাজ করতে যাচ্ছি। যা শুধু দেশীয় মিডিয়ায় নয়, বিভিন্ন গণমাধ্যমে প্রচারের জন্য দেওয়া হবে। আমি মনে করি, ‘এ দেশের যেকোন চ্যানেলের রিয়েলিটি শো’র চেয়ে যুক্তিনির্ভর বিতর্ক এই সময় এ দেশের জন্য সবচেয়ে বেশি জরুরি। আনন্দের বিষয় হলো, বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানকে আজকের সফলতায় নিয়ে আসার পর অনেক প্রতিষ্ঠান থেকেই নানা ধরনের ইভেন্ট আকারে প্রস্তাব পাই। কিন্তু আমি করিনি। কারণ বিষয়টি আমি বাণিজ্যিকভাবে কখনোই দেখিনা। এটা সৃজনশীল একটি অনুষ্ঠান হিসেবেই ছোট পর্দায় আরও আকর্ষণীয় করে তুলতে চাই।’