স্ক্যান্ডাল

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:০৯
আজ রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘স্ক্যান্ডাল’। আহমেদ শাহাবুদ্দীন রচিত ও সৈয়দ শাকিল পরিচালিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন—পীযুষ বন্দ্যোপাধ্যায়, নাসিমা খান, ডলি জহুর, চিত্রলেখা গুহ, আজিজুল হাকিম, শামস সুমন, মাহমুদ সাজ্জাদ, ইলোরা গহর, জয়শ্রী কর, মীর সাব্বির, রুমানা, আরফান, হুমায়ারা হিমু, স্বাগতা, আলিশা প্রধান, সীমানা, বিনয় ভদ্র প্রমুখ। নাটকের কাহিনীতে অন্ধকারে আলো ফেলে অন্ধকারের কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে। শোবিজ নামের চোখ ধাঁধানো বিশ্বাস-অবিশ্বাসের দুনিয়ায় স্ক্যান্ডাল খুবই পরিচিত শব্দ। সারাবিশ্বেই শোবিজের সেলিব্রেটিদের নিয়ে স্ক্যান্ডাল নিউজ হয়, পাঠকরা সেই নিউজগুলো গো-গ্রাসে গেলেন বলে মিডিয়ারও এ ধরনের নিউজের ব্যাপারে আগ্রহ ও উত্সাহ প্রবল। কিন্তু এই স্ক্যান্ডাল নিউজ একজন শিল্পীর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে তা তুলে ধরা হয়েছে।