ঝিনাইদহে ৭২ লাখ টাকার টেন্ডার সিডিউল ছিনতাই

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৩২
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৭২ লাখ ৯৩ হাজার টাকার ৯ গ্রুপ কাজের টেন্ডার সিডিউল ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার বিকালে হরিণাকুণ্ডু শহর থেকে ঝিনাইদহ শহরে আসার পথে মথুরাপুর ব্রীজের পাশে দুর্বৃত্তরা এ সিডিউল ও বিডি ছিনতাই করে নিয়ে যায়। হরিণাকুণ্ডু থানা প্রকৌশলী শফিউদ্দিন জানান, তিনি এবং হিসাবরক্ষক আহসান হাবিব সিডিউল নিয়ে ঝিনাইদহ শহরের এলজিইডি অফিসে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ৭২ লাখ ৯৩ হাজার টাকার ৯ গ্রুপ কাজের সমস্ত সিডিউল ও বিডি ছিনতাই করে নিয়ে যায়।