স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ করে বকশীগঞ্জে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতিসহ ২০ আহত হয়েছে । ঘটনাস্থল থেকে পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদীন ধরে মিজান ও তোতার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকালে মিজান বাসা থেকে নাস্তা খাওয়ার জন্য নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাজারে আসলে সেখানে তোতা ও মিজানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মিজানের ভাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মমতাজুর রহমানসহ দু’পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মিজানুর রহমানকে আশংকাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতাল ও অন্যদের বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তোতা, দুলা ও বাদশা মিয়াকে পুলিশ আটক করেছে। বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
