সিরাজগঞ্জের শাহজাদপুরের কাশিপুরে এক বৃদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত জোবেদা খাতুন (৫৫) মৃত ওসমান আলীর স্ত্রী।
শাহজাদপুর থানার ওসি তদন্ত আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার কাশিপুর গ্রামের একটি মাঠে বৃদ্ধা জোবায়দার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, গত ৩ বছর আগে এই গ্রামের ফুলচান মিয়াকে হত্যা করে পানু কাজি গ্রুপের লোকজন। এ ঘটনায় হত্যা মামলা বিচারাধীন। এ কারণেই প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই এই বৃদ্ধা মহিলাকে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। হত্যা ঘটনার পর থেকেই উভয়পক্ষ পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
