মিয়ানমারে আটককৃতদের মুক্তি শিগগিরই

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৫
মিয়ানমারের নাসাকা বাহিনীর হাতে আটক ৪ বাংলাদেশির মুক্তির ব্যাপারে বিজিবি জোর তত্পরতা চালিয়ে যাচ্ছে। তাদের আটকের বিষয় নিয়ে নাসাকা বাহিনীর অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে কোন দুরভিসন্ধিমূলক অনুপ্রবেশ না করার বিষয়টি নাসাকা নিশ্চিত বা পরিষ্কার হলে খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে মু্ক্তি দেয়া হবে বিজিবি সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, গত ১৩ মার্চ সন্ধ্যায় উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির ও উখিয়া টিভি রিলে কেন্দ্রে নিরাপত্তায় কর্মরত সাদা পোশাকধারী ৩ পুলিশ কনস্টেবল ইরফান সরকার (নং-১৭৮৫), ইমরান হোসেন (১২৫৮), মুজিবুর রহমান (১০৭৮) ও কুতুপালং বাজারের ব্যবসায়ী কুমিল্লা জেলার ডুমুরিয়া বেপারিপাড়া এলাকার মখলেছুর রহমানের পুত্র সাইফুল ইসলামকে(১৮) ঘুমধুম সীমান্তের মৈত্রী সেতুর উপর থেকে মিয়ানমারের নাসাকা বাহিনী আটক করে নিয়ে যায়।