দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ৬২টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা চার মাস থেকে বেতন পাচ্ছেন না। ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে এসব শিক্ষক-শিক্ষিকাকে। শিক্ষা দপ্তর বলছে, জাতীয়করণ ঘোষণা হওয়ায় বেতন আসতে কিছুটা দেরি হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে দেশের সকল বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ঘোষণা করা হয়। এ কারণে ঐসব শিক্ষক-শিক্ষিকাকে চাকরি সরকারিকরণের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলেই হয়তোবা বেতনভাতা ছাড় দিতে দেরি হচ্ছে। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, জাতীয়করণ হওয়ায় বেতনভাতা ছাড় দিতে দেরি হচ্ছে। তবে শিক্ষক-শিক্ষিকারা চলতি বছরের জানুয়ারি থেকে তাদের বেতনভাতাসহ সকল সুযোগ সুবিধা পাবেন।
