ব্রাহ্মণবাড়িয়ার কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বেশি অর্থ আদায়

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে প্রবেশপত্রের নামে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, কেন্দ্র খরচ বাবদ এই টাকা নেয়া হয়েছে। বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী রায়হান খান এবং মিজানুর রহমান জানান, ফরম পূরণের সময়ই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানার টাকাসহ সকল বকেয়া আদায় করেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গাফফার খান বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে ৫শ’ করে টাকা নেয়া হচ্ছে সত্য, কিন্তু সেই টাকা কেন্দ্র খরচের কাজে ব্যবহূত হবে। এর মধ্যে জেলা থেকে প্রশ্নপত্র আনা, পরীক্ষার দিন শিক্ষকদের সম্মানী ভাতা ইত্যাদি রয়েছে। কলেজে এ-বছর মোট ৬৩১ জন পরীক্ষার্থী রয়েছে।