সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৭
ময়মনসিংহে দু’দিনব্যাপী পথনাট্য উত্সব শুরু ময়মনসিংহ প্রতিনিধি \ গত বৃহস্পতিবার ময়মনসিংহে থেকে দু’দিনব্যাপি পথ নাট্য উত্সব শুরু হয়েছে। স্থানীয় টাউন হল চত্বরে শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত এই পথ নাট্য উত্সবের আয়োজন করে ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন এই এসোসিয়েশনের আহ্বায়ক শাহাদাত হোসেন খান হিলু। উদ্বোধনী নাটক মঞ্চস্থ করা হয় অনসাম্বুল থিয়েটারের ক্ষ্যাপা পাগলা। কাঠালিয়ায় কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় ১৫ দিনব্যাপি কম্পিউটর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। মাধ্যমিক স্তরে কম্পিউটারের সাথে সম্পর্কযুক্ত বিষয়াদির ওপর দক্ষতা বৃদ্ধি ও কম্পিউটার শিক্ষার জন্য ল্যাব সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন ও সার্টিফিকেট বিতরণ উপলক্ষে এক সভা গত বৃহস্পতিবার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ল্যাব কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীরউদ্দিনের সভাপতিত্বে সমাপনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান, কোর্স প্রশিক্ষণার্থী মোহাম্মদ আবদুল¬াহ প্রমুখ। মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু মানিকগঞ্জ প্রতিনিধি \ মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে পুড়ে আড়াই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাশেদ উপজেলার দক্ষিণ চাঁদপুর এলাকার লালন মিয়ার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লালন মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে পাশের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা ঘুমন্ত শিশু রাশেদ আগুনে পুড়ে মারা যায়। আজ আড়াইহাজারের হাইজাদী ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আজ শনিবার উপজেলার হাইজাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম জানান, এই ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা ২৪১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২৪৭ জন আর মহিলা ভোটার ১১৬৪ জন। মোট ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলো আঃ খালেক (মোরগ), মজিবুর রহমান (টিউবঅয়েল) ও রিয়াজুল হক (বৈদ্যুতিক পাখা)। স্বাধীনতা দিবসে কাউনিয়ার স্কুলে আলোচনা সভা কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার স্কয়ার ল্যাবরেটরী স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগদাদ মার্কেট সংলগ্ন স্কয়ার ল্যাবরেটরী মাঠে প্রতিষ্ঠানের পরিচালক মনিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আনছারী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাংবাদিক রতন চন্দ্র বর্মণ, অভিভাবক আব্দুল লতিফ প্রমুখ। মাধবপুরে ব্র্যাকের স্যানিটেশন কর্মশালা মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত বৃহস্পতিবার ব্র্যাক ওয়াটার স্যানিটেশন ও হাইজিনবিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ পানির ব্যবহার, স্বাস্থ্যসন্মত পয়ঃনিষ্কাশন ও নিরাপদ হাইজিন অভ্যাস গঠনের মাধ্যমে নিরাপদ সমাজ গঠন বিষয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির সিনিয়র মাধবপুর উপজেলা ব্যবস্থাপক বিধান চন্দ্র ধর। বাঞ্ছারামপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির র্যালি ও আলোচনা সভা বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার শাহরাহাত আলী কলেজ প্রাঙ্গণে মানববন্ধন, র্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল একেএম রুহুল আমিন রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুর রকীব। জিল্লুর রহমানের মৃত্যুতে রায়পুরায় শোকসভা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার বিকালে রায়পুরা উপজেলার পিরিজকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভার আয়োজন করে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। সভার শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ ছালাম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুরা থেকে নির্বাচিত এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু। বক্তব্য রাখেন উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুইয়া প্রমুখ। রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অবসরপ্রাপ্ত ২ প্রধান শিক্ষকসহ ৩ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুল হক সওদাগর। প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ রবিউল ইসলাম। গফরগাঁওয়ে গৃহবধূর আত্মহত্যা গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা স্বামীর অত্যাচার-নির্যাতন সইতে না পেরে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে তাছলিমা আক্তার (৩১) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বেলাব গ্রামে। আজাদ বক্স উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার সদর উপজেলার আজাদ বক্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৮ মার্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমানের উপস্থাপনায় ও প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খান। কালীগঞ্জে ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন কালীগঞ্জ(লালমনিরহাট) সংবাদদাতা \ ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন গত বুধবার উপজেলার স্থানীয় করিমউদ্দিন একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদিক হোসেনের সভাপতিত্বে প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচনা শেষে জেলা ছাত্রলীগের সভাপতি খালেক বাবু, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্য নেতৃবৃন্দ একমত হয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের মোঃ হারুর অর রশীদ সভাপতি ও মোঃ আনিছুর রহমান আনিছকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। বেলকুচিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের আলোচনা সভা বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেলকুচি শাখার উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় ইসলামী ব্যাংক বেলকুচি শাখার কার্যালয়ে এসএমই বিনিয়োগ গ্রাহকদের নিয়ে আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও শাখার বিনিয়োগ কর্মকর্তা মো. আব্দুল মতিন সরকারের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ,এম নুরুল ইসলাম। উখিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা গত বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যাপক শাহে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক হেলালউদ্দীন চৌধুরী, অধ্যাপক রনজিত্ বড়ুয়া, অধ্যাপক মুজিবুল আলম। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন ও আরেফা আকতার। আদমদীঘিতে চোলাই মদ সেবনের দায়ে ২ জনের জরিমানা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ আদমদীঘির সান্তাহারে চোলাই মদ সেবনের দায়ে ২ জনের ৫ শ’ টাকা করে জরিমানা করা হয়েছে। পুলিশ জানায় দণ্ডপ্রাপ্তরা হলো: আদমদীঘির মালশন গ্রামের জাকির হোসেনের ছেলে জামাল মন্ডল (৬০) ও ফয়েজের ছেলে নুর ইসলাম (৫০)। গত বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় দেন। শ্রীপুরে মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার উপজেলার গাজীপুর ইউনিয়নাধীন নয়নপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ইব্রাহিমের তিন সহযোগীকে মাদকসহ আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো- গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র রুহুল আমীন (৩২), আমিরউদ্দিনের পুত্র তাইজউদ্দিন (৩৫) এবং দেলোয়ার হোসেন (৩৮)। পুলিশ ইব্রাহিমের ঘর থেকে গাঁজা, দুই পুরিয়া হেরোইন ও ২৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নোয়াখালী ও মহালছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন নোয়াখালী প্রতিনিধি \ সকল দূর্যোগে প্রস্ততি, হ্রাস করবে দূর্গতি এ শ্লোগানকে সামনে রেখে বৃহষ্পতিবার নোয়াখালী জেলা প্রশাসন ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এবং রেডক্রিসেন্ট ও জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে শোভাযাত্রা, কর্মশালা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক মিলনায়তনে এক কর্মশালায় জেলা প্রশাসক মো: সিরাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় সিভিল সার্জন ডা. আবদুর রশিদ মোল্লা ও সাগরিকার নির্বাহী পরিচালক রুহুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন। মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, মহালছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘সকল দুর্যোগ প্রস্তুতি হ্রাসকরণে দুর্গতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরীর নেতৃত্বে র্যালি বের হয়। র্যালি শেষে মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় কুলি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় শেরে বাংলা চত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যৌথ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম। পৌর মেয়র নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান। এসময় কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। গাইবান্ধায় রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক নির্বাচনে ৭ সদস্যবিশিষ্ট গাইবান্ধা ইউনিট কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি ও সেক্রেটারী পদে এ্যাড. ফজলে করিম আহমেদ পল্ল¬ব পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন: ডা. শহীদুজ্জামান হারুন, উপাধ্যক্ষ ফরহাদ রাব্বী, রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও এমারুল ইসলাম সাবিন।