৬ ঘন্টায় মহাকাশ স্টেশনে

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৪৫
মাত্র ৬ ঘণ্টায় পৃথিবী থেকে মহাকাশ স্টেশনে পৌছেছে সুয়োজ টিএমএ-০৮ মহাকাশ যান। শুক্রবার কাজাখস্তান থেকে মহাকাশ যানটি যাত্রা শুরু করে মহাকাশ স্টেশনে সফলভাবে অবতরণ করে। এ পর্যন্ত সবচেয়ে কম সময়ে পৃথিবী থেকে মহাকাশ স্টেশনে পৌছার ঘটনা এটিই বলে জানিয়েছে বিবিসি। এতোদিন মহাকাশ স্টেশনে পৌছাতে কোনো মহাকাশ যানের প্রায় ২ দিন লেগে যেত। কিন্তু প্রথমবারের মতো মাত্র ৬ ঘণ্টায় সেখানে পৌছানোর ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে। মহাকাশ স্টেশনে পৌছার সময় কমিয়ে আনার অনবরত প্রচেষ্টার ফলশ্রুতি এবারের সাফল্য। যান্ত্রিক উত্কর্ষ আর কম্পিউটার সফটওয়্যারের উত্কর্ষের কারণে এটি সম্ভবপর হয়েছে, বলেন নাসার মুখপাত্র ক্যালি হ্যামফ্রিজ।