স্বামীর ভাতা পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন মুক্তিযোদ্ধা আবদুল জলিলের স্ত্রী ফাতেমা বেগম । ২ ছেলে ৪ মেয়ে নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন ফাতেমা বেগম। স্বামী মৃত্যুর ১ বছর অতিবাহিত হওয়ার পর ও ভাতা পাচ্ছেন না ফাতেমা বেগম। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা মায়ারামপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর জলিল গত বছর ২৪ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। জীবিত থাকাকালে সরকারের যাবতীয় সুযোগ-সুবিধা পেতেন। মুক্তিযোদ্ধা আবদুল জলিলের মৃত্যুর পর তার স্ত্রী ফাতেমা বেগম স্বামীর ভাতা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করার এক বছর পর ও ভাতা মঞ্জুর না হওয়ায় মুক্তিযোদ্ধা পরিবার ছেলে-মেয়ে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
ফাতেমা বেগম জানান, স্বামীর ভাতা পেতে ১ বছর যাবত্ বিভিন্ন জায়গায় ধর্না দিয়ে ও কোন কাজ হচ্ছে না। এব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম ইসহাকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি ‘লং টাইমের’ ব্যাপার। এ ব্যাপারে তিনি খোঁজ নিবেন বলে জানান।
